সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসের লক্ষণ গোপন করলে হতে পারে মৃত্যুদণ্ড!

news-image

মহামারী করোনাভাইরাসে আজ রবিবার পর্যন্ত ১৬৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।

নতুন এ ভাইরাস নিয়ন্ত্রণে শনিবার কঠোর নির্দেশনা দিয়েছেন চীনের একটি আদালত। ওই নির্দেশনায় বলা হয়, ইচ্ছা করে কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আর সে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে।

ভ্রমণের তথ্য গোপন করলেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ ভাইরাসটি ছড়াতে সহায়তা করলে জননিরাপত্তা আইনে তাকে অভিযুক্ত করা যাবে। গুরুতর ক্ষেত্রে সে অপরাধের শাস্তি ১০ বছরের জেল, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড।

এছাড়া জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী