,

সাঈদ খোকন তাপসের আসনটি চান

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাঈদ খোকন। শুক্রবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিনে ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।

আগামী ২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি তিনি খোকনের ‘ছেড়ে দেওয়া’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ নেোয়ার জন্য তাপস পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

শনিবার ঢাকা-১০সহ পাঁচটি আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এজন্য সল্পব্দ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভা ডাকা হয়েছে।

যৌথসভায় ঢাকা-১০, গাইবাল্পব্দা-৩, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

শুক্রবার বিকেলে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য সাঈদ খোকনসহ তিনজন আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। সাঈদ খোকনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ এবং বংশাল থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সবুজ।ফরম জমা দেওয়া হলেও তাতে দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়রের ছবি ছিল না।

এ সময় দলীয় সভাপতির কার্যালয়ের নিচতলার ভেতরের সভাকক্ষে বসে ছিলেন সাঈদ খোকন। তবে বের হয়ে যাওয়ার সময় সাঈদ খোকন বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আগে কথা বলবেন তিনি। এরপরই সাংবাদিকদের বিষয়টি জানাবেন।

সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেও দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। তার স্থলে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তাপস। সাঈদ খোকনকে মেয়র পদে মনোনয়ন না দিলেও তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করেছেন শেখ হাসিনা। এখন তিনি তাপসের আসনে দলীয় মনোনয়ন চাইছেন।

সাঈদ খোকন ছাড়াও গতকাল পর্যন্ত ঢাকা-১০ আসনের উপনির্বাচনের জন্য আরও নয়জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। তারা হচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, শিল্কপ্পপতি আদম তমিজী হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, ড. আবদুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কুদ্দুসুর রহমান এবং এ এস এম কামরুল আহসান।

অন্য চারটি আসনের মধ্যে বাগেরহাট-৪ আসনে ৯ জন, গাইবাল্পব্দা-৩ আসনে ২২ জন, বগুড়া-১ আসনে ১৬ জন এবং যশোর-৬ আসনে ১২ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ১৭ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এই সিটি নির্বাচনের কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছেন প্রায় সাড়ে তিন শত জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা