সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে সুন্দরবনে আহমদিয়া মুসলিম জামা’তের আঞ্চলিক জলসা শুরু

news-image

ইসলামের শান্তির বাণী ও মহানবী (সা.)-এর অতুলনীয় জীবনাদর্শ সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে দল-মত সকলের অংশগ্রহণে সুন্দরবনে আহমদীয়া মুসলিম জামাতের জলসার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সমাপ্ত।

আহমদিয়া মুসলিম জামা’ত বৃহত্তর সাতক্ষীরা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের বাৎসরিক জলসা সুন্দরবনে শুরু হয় ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জাতীয় আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি বলেন- আহমদিয়া মুসলিম জামাতের জলসা আয়োজনের মূল উদ্দেশ্যে হচ্ছে-আহমদিয়া সদস্যদের ঈমান আখলাক ও আধ্যাত্মিকতায় উন্নতি করা এবং মহানবী (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা।

আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমীর তার বক্তব্যে সকলকে দোয়ার উপরে জোর দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি হজরত মসীহ মাওউদ আলাইহিস সালাম এর একটি উদ্ধৃতি তুলে ধরে বলেন, যে বাড়িতে সর্বদা দোয়া করা হয় সেই বাড়ি কখনো ধ্বংস হয় না। এভাবে তিনি একের পর এক দোয়ার মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরে সকল আহমদীকে দোয়ার মাধ্যমে সকল বিষয়ের সমাধান করা উদাত্ত আহ্বান জানান।

এছাড়া খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.) এর অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও পবিত্র কোরআনের আলোকে বক্তাগণ তুলে ধরেন। সেই সাথে খাতামান্নাবেঈন শব্দের যত অর্থ আছে সব অর্থেই মহানবী (সা.)কে আহমদীয়া মুসলিম জামাত যে খাতামান্নাবেঈন হিসেবে বিশ্বাস করেন ও মানেন সেই বিষয়টিও স্পষ্ট করা হয়।

দু’দিনের জলসায় দোয়া কবুলিয়ত আল্লাহতায়ালার অস্তিত্বের প্রমাণ, পবিত্র কোরআনের অতুলনীয় শ্রেষ্ঠত্ব ও কল্যাণ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ হজরত মুহাম্মদ (সা.), হজরত ইমাম মাহদী (আ.)-এর রসূল প্রেম, ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ, বিশ্বব্যাপী ইসলাম প্রচারে আহমদীয়া মুসলিম জামাত, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খেলাফতের ভূমিকা, বর্তমান বিশ্বে প্রযুক্তির মাধ্যমে ইসলাম প্রচারের ওপর পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন আলহাজ্জ শাহান শাহ আজাদ, মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, মাওলানা শাহ মুহাম্মদ নুরুল আমীন, মাওলানা আরিফুর রহীম, মাওলানা আমির হোসেন, জি এম মোবারক আহমদ, ডা: এনামুর রহমান সাদাফ প্রমুখগণ।

দু’দিন ব্যাপী এ জলসায় অত্র এলাকার দল মত নির্বিশেষে সবাই স্বতস্ফূর্র্তভাবে অংশ গ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমীর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী