,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শীতকালীন আর্ট ক্যাম্প শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর তীরে ‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের তিনদিনব্যাপী শীতকালীন আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম ভ‚ঞা প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষক দীপ্ত মোদক। তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পে ১৮৫জন শিশু অংশ গ্রহণ করে। আগামী শনিবার শেষ হবে তিনদিন ব্যাপি এই আর্ট ক্যাম্প। এই ক্যাম্পে আঁকা শিশুদের ছবি বাছাই করে পরবর্তীতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আর্ট ক্যাম্পে আসা প্রিয়া বিশ্বাস নামে এক শিক্ষার্থী জানায়, চোখের সামনে থাকা দৃশ্য দেখে আঁকতে পেরে তার খুব ভালো লাগছে। তরুণি খন্দকার জানায়, ক্যাম্পে এসে তারও ভালো লাগছে। সকালে খেলাধুলার পর দুপুর থেকে তাদেরকে ছবি আঁকতে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশের জন্যই আমাদের এই আয়োজন। নির্ধারিত আর্ট ক্লাশের বাইরে এ ধরণের আয়োজন শিশুদের প্রতিভাকে আরো বেশি সমৃদ্ধ করবে। সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম বলেন, ‘আয়োজনটি নিঃসন্দেহে ব্যতিক্রম।

আঁকার উদ্দেশ্যে এসে প্রকৃতিকে দেখা, ঘোরাফেরার বিষয়টি বেশ আনন্দের। শিশুরা একদিকে যেমন বিষয়টি উপভোগ করছে অন্যদিকে তাদের সুপ্ত প্রতিভারও বিকাশ হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা