,

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও দুই বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুজন ‘ওয়ার্ক পাস’ নিয়ে স্লেটার এয়ারস্পেস হাইটসের একটি ওয়ার্কসাইটে কাজ করেন।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, ৩৭ ও ৩০ বছর বয়সী দুই বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট চারজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

প্রথমে গত রোববার এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়। এর পর গত মঙ্গলবার ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হন।

সিঙ্গাপুর সরকারের তথ্য মতে, দেশটিতে এ পর্যন্ত ৫৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি। চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৭ জন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা