সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপনের মনেই হয় না এটা বাংলাদেশ দল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই অন্যরকম দেখছি। বিশ্বকাপে তো সাকিব আল হাসান একাই দলকে টেনে নিয়ে গেছে। টিম ওয়ার্ক আমরা পাইনি। এরপর তো যাচ্ছেতাই অবস্থা। আমার তো মনেই হয় না যে এটা বাংলাদেশ দল।

বুধবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেন, আগে একাদশ নির্ধারণ, টস জিতলে কী নেবে, কে কত নম্বরে খেলবে, এ সব নিয়ে আমার সঙ্গে আগেই কথা হতো। এখন সেটা তো হচ্ছেই না বরং উল্টো হচ্ছে। আমাকে যদি বলে টসে জিতে ফিল্ডিং নিবে, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি কিছুই বুঝি না। এটা শুরু হয়েছে ভারত সফর থেকে। এর আগে ধাক্কাটা খেয়েছি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। তখন আমি দেশের বাইরে ছিলাম। যা বলে গেলাম, হয়েছে তার পুরাই উল্টো।

টিম ম্যানেজমেন্টের বর্তমান দুরবস্থার জন্য নিজেকে দায়ী করে পাপন বলেন, এ জন্য সবচেয়ে বড় দায়টা আমার নিজেরই। আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে গিয়েছিলাম। সরে আসতে চাচ্ছিলাম আর কী। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন ‘মিস্টার ইন্টারফেয়ারার’ ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।

গত ১৯ বছরে টেস্টে তেমন কোনো উন্নতি হয়নি টাইগারদের। সবশেষ খেলা ছয় টেস্টের মধ্যে সবকটিতে হেরে যায় বাংলাদেশ। পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। ২০০০ সালে স্ট্যাটাস পাওয়ার পর থেকে সবমিলে ১১৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ১৩টিতে জয়, ৮৯টিতে হার আর ড্র করেছে ১৬টিতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী