,

খালেদা জিয়ার প্যারোলে ‘মুক্তি’ নিয়ে হাছান মাহমুদ যা বললেন

news-image

নিউজ ডেস্ক : দুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো আলোচনার বিষয় হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রসঙ্গটি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তিতে রাজি তার পরিবার। তবে বিএনপি নেতারা বলছেন তারা এ বিষয়ে কিছু জানেন না। খালেদা জিয়ার পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার কী করবে সেটিও বেশ আলোচিত হচ্ছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চাওয়া হচ্ছে। কিন্তু বিএনপি’র পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এ বিষয়ে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হলেও তিনি কিছু বলেননি।

বৃহস্পতিবার বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিএনপি। এখন তার শারীরিক যে অবস্থা, এগুলো পুরনো স্বাস্থ্যগত সমস্যা।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বছরের পর বছর তার পছন্দের গৃহপরিচারিকাকে তার সঙ্গে রাখা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যসচিব কামরুন নাহার ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা