,

ব্যারিস্টার সুমন প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়ালেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর বরাবর অব্যাহতির আবেদনপত্র জমা দেন তিনি।

এদিন পৌনে ১১টার দিকে ব্যারিস্টার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার আবেদনটি গ্রহণ করেছেন চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা।

আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি। ইদানিং বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না। এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া আমি অনৈতিক বলে মনে করি। এই কারণে বর্তমান পদ থেকে আমি অব্যাহতি প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার সুমন। তার বাবা সাধারণ একজন ব্যবসায়ী। মা গৃহিণী। মা-বাবার ছয় সন্তানের মধ্যে সবার ছোট তিনি।

আইন পেশার পাশাপাশি স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি তুলে ধরাসহ ফেসবুকে বিভিন্ন সময় জনসচেতনতামূলক ভিডিও ও ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা