সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্বামী পরিত্যাক্তা মেয়েকে ধর্ষণ : বাবা গ্রেপ্তার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে অস্ত্র দেখিয়ে স্বামী পরিত্যাক্তা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া স্টার রংপুর নগরীর আলমনগর গ্রামের হাসান আলীর ছেলে।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।
ধর্ষণের শিকার নারী জানান, বদরগঞ্জের গুচ্ছগ্রামে তিনি তার বাবা বাবলু মিয়া স্টারের সাথে বসবাস করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। তার পর থেকে প্রায়ই তাকে অস্ত্র দেখিয়ে ধর্ষণ করতো তার বাবা। তাতে বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেন। গত সোমবার সকালে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি আত্মহত্যা করতে রেললাইনে যান। ওই সময় স্থানীয়রা তাকে থানায় নিয়ে যায়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, গত সোমবার সকালে নিজ বাসায় অস্ত্রের মুখে মেয়েকে ধর্ষণ করেন বাবুল মিয়া স্টার। ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত বাবুল মাদকাসক্ত। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী