,

রংপুর রেজিস্ট্রি অফিসে জাল দলিলসহ গ্রেপ্তার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা রেজিস্ট্রি অফিস থেকে থেকে থেকে জাল দলিলসহ জাল দলিল তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ।

গতকাল বুধবার বিকেলে রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় তলা থেকে জমির জাল দলিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা সারডুবি গ্রামের আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম ও রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে শহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতয়ালী থানার এএসআই নুরুন্নবী মিয়া জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেজিষ্ট্রি অফিসে অভিযান চালিয়ে জমির জাল দলিল তৈরি চক্রের দুই সদস্যকে জাল দলিলসহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রংপুর জেল রেজিস্ট্রি অফিসের ভলিয়মের পাতা সরিয়ে নতুন পাতা সংযুক্ত করাসহ জমির জাল দলিল তৈরি করে আসছে। তাদের সাথে রেজিস্ট্রি অফিসের অসাধূ কর্মকর্তরা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা