সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস : হুবেইতে একদিনে ২৪২ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশে একদিনে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ২৪২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার এসব মানুষের মৃত্যু হয় বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ডিসেম্বরে হুবেইয়ের উহান থেকে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব।

রয়টার্স জানায়, এই ভাইরাসে গত সোমবার হুবেইতে মৃত্যু হয় ১০৩ জনের; আর সেই রেকর্ড ভেঙে বুধবার একদিনেই মৃত্যু হয় ২৪২ জনে। প্রদেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ১৩১০ জন।

করোনার সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫০ এবং এখন পর্যন্ত দেশটিতে সবমিলিয়ে ৬০ হাজারের মতো মানুষের শরীরের এর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

দুই সপ্তাহের মধ্যে করোনায় সবচেয়ে কম মানুষের মৃত্যুর সংবাদ এবং বেইজিংয়ের এক স্বাস্থ্য উপদেষ্টার এপ্রিলের মধ্যে করোনার বিপদ কেটে যাওয়ার ভবিষ্যদ্বাণীর মধ্যেই মধ্যেই বুধবার ২৪২ জনের মৃত্যু নতুন করে ভাবিয়ে তুলছে চীনকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী