সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলের মালায় বরণ করা হলো বিশ্বজয়ীদের

news-image

বীরেরবেশে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখানো দলকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়েছে। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের যুবারা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। সেখান আগে থেকেই অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বিসিবির কর্মকর্তারা।

বিমান থেকে নামার পর বিশ্বজয়ী ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ক্রিকেটারদের চোখে-মুখেও বিশ্বজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল।

বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিসিবির বিশেষ ‘চ্যাম্পিয়ন বাস’ এ নিয়ে যাওয়া হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন আকবর আলিরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী