,

দূর্নীতির আসল বেগম সাহেবদের ধরতে হবে : রংপুরে ইনু

news-image

রংপুর ব্যুরো : জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দূর্নীতিবাজ,দলবাজ এবং দূর্নীতির সিন্ডিকেটররা হচ্ছে অর্থনীতির বিষফোরা।তারাই হলো ফসল কাটা ইদুর। দূর্নীতির অবসান করতে হলে আসল বেগম,সাহেবদের ধরতে হবে।আজ বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, সুশাসনেই পারে দূর্নীতির অবসান করতে। দলবাজির অবসান করতে এবং দেশটাকে আরেক ধাপ উপরে তুলতে। অসৎ অফিসার, রাজনীতিক, ব্যবসায়ী এই তিনের সিন্ডিকেট ত্রিমূখী অভিযান দিয়ে ধ্বংস করে সর্বস্থরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পরে তিনি কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রংপুর জেলা জাসদ সভাপতি সাখাওয়াত হোসেন রাঙ্গার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার একরামুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান, রংপুর জেলা সাধারণ সম্পাদক কুমারেশ রায়, মহানগর সভাপতি ফারুক আহমেদ। এসময় জাসদ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান