আখাউড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : “মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. শাহ আলম।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার -পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, মোগড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মিজান ভূঁইয়া. সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।

সভায় প্রধান অতিথি ডা. শাহ আলম তার বক্তৃতায় বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার আগে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাজার ও দোকানপাট পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেন, নালা পরিস্কার রাখার পরামর্শ দেন তিনি। সৌন্দর্য বৃদ্ধি করতে  বাজারে বৃক্ষ রোপন করার কথাও তিনি বলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ