,

র‍্যাবের অভিযানে ২০০০ লিটার চোলাই মদ উদ্ধার,আটক ৫ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ২০০০ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব- ১৪ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাত ৮ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত পৌর এলাকার রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন, রুবেল মিয়া (৩৫), জাহাঙ্গীর মিয়া (৫৫), মোঃ আব্দুল আউয়াল (৪৭), নজরুল ইসলাম (৩৫), মোঃ আলমগীর (৫০)।

এ সময় ৪জনকে ৬ মাসের কারাদন্ড ও ২০০০ টাকা জরিমানা এবং ১জনকে ১ মাসের কারাদন্ড ও ২০০০ টাকা জরিমানাসহ সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযান পরিচালনা করেন, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার নেতৃত্বে একটি আভিযানিক দল।গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২,০০০ লিটার চোলাই মদ ও ০১ টি প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা