,

বাবার ইচ্ছে পূরণে হাসপাতালেই বিয়ে মেয়ের

news-image

অনলাইন ডেস্ক : বাবার ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন। বাধ সাধল মরণব্যাধি ক্যানসার।

নয় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চলছে তার। মৃত্যুর আগে মেয়ের বিয়ে দেখে যাওয়ার ইচ্ছা পূরণে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যানসার যেন সেই পাঁচটা দিনও দেবে না বাবাকে তেমনই আশঙ্কা চিকিৎসকদের।

এ কারণে ক্যানসার আক্রান্ত বাবার চোখের সামনে অন্তত মেয়ের বিয়ের রেজিস্ট্রিটা হতে পারে, তারই ব্যবস্থা করে হাসপাতাল।

মঙ্গলবার ভারতের হাওড়ার এক হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া বাবার সামনেই তার মেয়ের রেজিস্ট্রি বিয়ে হল। হাসপাতালের ঘরে সবকিছুর ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

৬১ বছরের সন্দীপ কুমার সরকার অক্সিজেন নিতে পারছিলেন না। ফলে উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সকলেই।

সন্দীপ কুমার শেষ পর্যন্ত মেয়ের রেজিস্ট্রির বিয়েতে অভিভাবক হিসেবে নিজেই সই করলেন। কেক কেটে অতিথিদের মুখে কেকের টুকরো তুলেও দিলেন।

রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার। ২০১১ সাল থেকে তিনি জিভের ক্যানসারে আক্রান্ত। মুম্বাইয়ের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়ের কথায়, ‘অদ্ভুত অনুভূতি। আমাদের নতুন জীবন শুরু হল অথচ বাবার জীবন শেষের পথে। চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না। শুধু আমাদের একসঙ্গে দেখার অপেক্ষায় মনের জোরে লড়াই করছেন। বাবার ইচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সফল হয়েছে।’ ব্যাংক কর্মকর্তা জামাই সুদীপ্ত বলেন, ‘কয়েক বছর ধরে ওর (শ্বশুর) লড়াই দেখছি। এমন মনের জোর কারও দেখিনি। হাসপাতাল থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।’

পাঁচ দিন পর মেয়ের সামাজিকভাবে বিয়ে। হাল ছাড়তে নারাজ সন্দীপ কুমার। বললেন, মেয়ের বিয়ে তিনি দেখবেনই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা