,

কেজরিওয়াল ভালোবাসা দিবসেই শপথ নিচ্ছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয় পাওয়ার পর তৃতীয় দফা মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর শপথ নেয়ার জন্য তিনি এবারও ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছেন। মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আম আদমি পার্টি সুত্রে এমনটাই জানা গিয়েছে।

কেজরিওয়ালের শপথ গ্রহনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ প্রায় অধিকাংশ রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা।

মঙ্গলবার বিকালে দিল্লিতে আপের জয় সুনিশ্চিত হতেই দলের সদর দফতরে আসেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি দলের সদর দফতরের বাইরে তৈরি করা মঞ্চে উঠে তাকে ও তার দল আম আদমি পার্টকে জয়ী করার জন্য দিল্লির সাধারণ ভোটারদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রথম থেকেই দিল্লিবাসীর ভালোবাসা আম আদমি পার্টির সঙ্গে ছিলো, তাই আমাদের বিরোধীরা শত চেষ্টা করেও কিছু করতে পারেনি। এই জয় দিল্লির সাধারন জনগণের জয়। যারা সঠিক প্রশাসন ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। তাদের এই ভালোবাসার মর্যাদা রাখার জন্য সবসময় সচেষ্টা থাকবো।’

কেজরিওয়ালের এই বক্তব্যের পরেই দিলীয় সুত্রে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি (রোববার) তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে দ্বিতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই ১৪ ফেব্রুয়ারিতেই শপথ নিয়েছিলেন কেজরিওয়াল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর