,

আরও ৯৪ জন মৃত্যুর মিছিলে, মোট ১১০৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরও ৯৪ জন মারা গেছে। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখা বেড়ে কমপক্ষে ১১০৫ এ দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, হুবেই প্রদেশে আরও ৯৪ জন মারা গেছে। এ নিয়ে এই অঞ্চলেই মৃতের সংখ্যা ১ হাজার ৬৮। এছাড়া হংকং এবং ফিলিপাইনে ১ জন করে মারা গেছে। ফলে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১০৭ জন।

সিএনএন জানিয়েছে, হুবেই প্রদেশে নতুন করে ১ হাজার ৬৩৮ জনের সংক্রমণের ফলে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৬৬। বিশ্বব্যাপী এ সংখ্যা ৪৪ হাজার ১৩৮। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন পরবর্তীতে দেশটির সব প্রদেশের সংখ্যা প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছে।

এদিকে সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, দেশটিতে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে দুই বাংলাদেশি অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তারা দুজনেই একই জায়গায় কাজ করতে যেতেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর