,

বাঞ্ছারামপুর হোগলা কান্দিতে শাশুরীর নেতেৃত্বে পরিবার কল্যাণ সহকারীর উপর হামলা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দিতে পরিবার কল্যান সহকারী রিমা আক্তার ফিল্ড ভিজিট করে বাড়িতে ফিরেই শাশুরীর নেতেৃত্বে হামলার শিকার হলেন।

রিমার ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতো গতকাল সোমবার রিমা আক্তার তার কর্মস্থলে বাড়ি পরিদর্শন শেষে নিজ বাড়িতে পৌছে দেখেন তার বসত ঘরটি তালাবদ্ধ।

এ ব্যাপারে শাশুরীর কাছে জানতে চাইলে তার শাশুরী ছেনোয়ার বেগম(৫০), চাচী শাশুরী রৌশনারা বেগম(৫৫)তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে শাশুরীর নেতেৃত্বে কয়েকজন মিলে হামলা করে ও শরীরে পরিধানরত পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং তাকে আহত অবস্থায় মাটিতে ফেলে রাখে।

পরে তার স্বামী তফসির আহমেদ খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রিমা আক্তার বাদী হয়ে তার শাশুরীকে প্রধান আসামী করে চাচী শাশুরী রৌশনারা বেগম(৫৫), ননদ হিমা আক্তার শিরিন(২৫), তোফায়েল আহমেদ(৪৮), মোশারফ হোসেন(৪৫) তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বলেন ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু