,

বাঞ্ছারামপুরে নকলে সহায়তা করায় শিক্ষক গ্রেফতার

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিকের উত্তর সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গণিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা।

দণ্ডিত আবু নাছের (৩৬) লক্ষ্মীপুর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের সামসু উদ্দিন মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে কেন্দ্র থেকে অব্যাহত দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র সচিবের পাশের রুমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নৈর্ব্যক্তিকের উত্তর পত্র নিজে লেখে আগের গুলো সরিয়ে নতুন নৈর্ব্যক্তিক উত্তরপত্র ১০ টি জমা দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্র পরিদর্শক কাজী সোহেল।

ঘটনায় ধরা পড়ার পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ইউএনও মো. নাসির উদ্দিন সরোয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর