,

সরকারি খাল অবৈধভাবে ভরাট করে দোকান নিমার্ণের দায়ে ২ বছরের কারাদন্ড

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশ রোড সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার ( ভূমি ) মো. ইকবাল হাসান এর যৌথ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মো. মনির হোসেনকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মো. মনির হোসেন অবৈধভাবে সরকারি খাল ভরাট করে দোকান নির্মাণ করায় এ দন্ডাদেশ দেন। কারাদন্ড প্রাপ্ত মো. মনির হোসেন বিটঘর গ্রামের মৃত জয়দুল হকের সন্তান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার (ভ‚মি ) মো. ইকবাল হাসান সমবেত স্থানিয় ও নবীনগর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলদার ও তাতে যে কোন ধরনের অবৈধ প্রতিষ্ঠান নিমার্ণের ক্ষেত্রে সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করবো। সরকারি সম্পত্তি যেন বেদখল না হয় আমরা সেই জন্য বদ্ধপরিকর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর