,

আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের নির্মান কাজ দ্রুত বাস্তবায়ন শুরু

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের নির্মান কাজ দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের সাইট পরিদর্শনে আসেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর পোর্ট পরিচালক ওয়াকিল নেওয়াজ, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম,আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর প্রকল্পের প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম প্রমুখ।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক স্থানীয় সাংবাদিকদের জানান,আশুগঞ্জ একটি গুরুত্বপুর্ন উপজেলা ।এখানে প্রস্তাাবিত আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে প্রকল্প সরকার হাতে নিয়েছে। এই কাজের জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহন শেষে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে। আমরা আশা করি চলতি বছর কাজ শেষ করে পুর্নাঙ্গ বন্দরের কাজ শুরু করতে পারব।

এজন্য তিনি স্থানীয় জনগণসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে তিনি বিআইডব্লিউটিএ আশুগঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ কার্যালয় পরিদর্শন শেষে আশুগঞ্জ বন্দর ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা করেন। উক্ত সভায় আশুগঞ্জ বন্দর সম্প্রসারণ প্রকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বন্দরের ব্যবসায়ীরা বলেন,বর্তমান বন্দর অবকাঠামো ঠিক রেখে নতুন সম্প্রসারণ কাজ করার জন্য বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ