,

আশুগঞ্জে প্রাইভেটকার ও ১৫৫ পিস ভারতীয় অবৈধ মোবাইল সেটসহ দুই ব্যবসায়ী আটক

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫৫ পিস ভারতীয় অবৈধ মোবাইল সেট,একটি প্রাইভেটকারসহ দুই মোবাইল ব্যবসায়ীকে আট করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী থেকে একটি প্রাইভেটকারযোগে ভারতীয় মোবাইল সেটের একটি অবৈধ বড় চালান পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ স্থানীয় হাইওয়ে রিসোর্ট উজান-ভাটি এলাকায় তল্লাসী চৌকি বসায়।তল্লাসীর এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টায় ডাক্তারের চিহ্ন সম্বলিত ঢাকাগামী প্রাইভেটকারটি দেখে সন্দেহ হলে তল্লাসী চালিয়ে ভারতীয় অবৈধ মোবাইল সেটের কয়েকটি কার্টুন দেখতে পায় পুলিশ।

পরবর্তীতে আশুগঞ্জ থানায় নিয়ে গণণা করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৫৫টি মোবাইল সেট পাওয়া যায়।এসময় ইমাম হোসেন এবং আকরাম নামে দুইজন মোবাইল ব্যবসায়ীকে আটক করে পুলিশ।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাবেদ মাহমুদ বলেন,আটককৃত দুইজনকে আগামীকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা