,

সব উপজেলায় ধান সংগ্রহে মোবাইল অ্যাপ চালু করা হবে : খাদ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর ১৬ টি জেলার ১৬টি উপজেলায় মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে। আগামি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপ চালু করা হবে।

মঙ্গলবার পটুয়াখালী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের ন্যায্যমূল্যের কথা চিন্তা করে বর্তমানে প্রথমবারের মতো আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। যাতে কৃষক ধান উৎপাদনে আরো উৎসাহিত হয় সেজন্য কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ই প্রথম খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা করেছিল। সেখানে খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করে, দুর্নীতি পরিহার করে নিজেদেরকে শুদ্ধ হতে বলা হয়েছিল।

সভায় পটুয়াখালী জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো মনির হোসেন বলেন, পটুয়াখালীতে মূলত আমন ধান বেশি উৎপাদিত হয়। পূর্বে কখনো কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করা হয়নি, এবারই প্রথম কৃষক সরাসরি সরকারি খাদ্য গুদামগুলোতে আমন ধান দিতে পারছে। এতে কৃষক খুশি, আনন্দিত।

পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন, চালকল মালিক সমিতির নেতারাসহ খাদ্য ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা