,

নাইজেরিয়ার বোর্নো প্রদেশের ৩০ জনকে পুড়িয়ে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরের একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এসময় বেশ কয়েকজন নারী এবং শিশুদের অপহরণও করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা বেশিরভাগই পর্যটক ছিলেন। রাতে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে আগুন দেয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এই হামলার বিষয়ে বোর্নো প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুররহমান বুন্দি বলেন, ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এসময় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকেই নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম । বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।পাশপাশি বোকো হারামের হাতে অপহরণ হয়েছেন শত শত মানুষ ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা