,

আপ এগিয়ে ৫৮ আসনে, বিজেপি ১২টিতে

news-image

অনলাইন ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে। ভোট গণনায় ভারতের ক্ষমতাসীন দল ও প্রতিদ্বন্দ্বী বিজেপির চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। ফলে তৃতীয়বারের মতো দিল্লি সিংহাসন দখল করার পথে কেজরিওয়াল। তবে নির্বাচনে হেরে গেলেও আগের তুলনায় বেশি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি।

সর্বশেষ ভোট গণনায় দেখা যায়- আম আদমি পার্টি এগিয়ে রয়েছে মোট ৫৮টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে আছে মাত্র ১২টি আসনে। আর সোনিয়া গান্ধীর দল কংগ্রেস যে এবার দিল্লিতে কোনও আসন পাচ্ছে না সেটি নিশ্চিত।

স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, লজ্জাজনক হারের দায় নিয়ে দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুভাষ চোপড়া। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

গত শনিবার দিল্লি বিধান সভার ৭০টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ। ভোট শেষ হওয়ার পর সবক’টি বুথ-ফেরত জরিপই জানিয়েছিলো যে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে তৃতীয়বারের মতো সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সেই জরিপ এবার সত্যি হতে চলেছে।

দিল্লি-সহ গোটা দেশ জুড়ে যখন নয়া নাগরিকত্ব আইন (ক্যাব) ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি)বিরুদ্ধে পথে নেমেছে আম জনতা— তখন দিল্লি নির্বাচনের এই ফলাফলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপের এক নেতার কথায়, ‘হিন্দু-মুসলমান বিভেদের রাজনীতি, মেরুকরণ ছেড়ে মানুষ যে কেজরিওয়ালকেই বেছে নিয়েছেন, সেটাই বড় পাওনা।’

২০১৩ সালে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে প্রথমবারের মতো দিল্লির সিংহাসনে আসীন হন আপ নেতা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। গতবার নির্বাচনে একক সংখ্যারিষ্ঠতা ফের ক্ষমতায় আসে কেজিরিওয়ালের দল আপ পার্টি। তার জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি এবারের নির্বাচন তারই প্রমাণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ঝাড়ুপেটা করে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো দিল্লির সিংহাসনে আসীন হচ্ছেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, কেজরিওয়ালের নির্বাচনী প্রতীক ঝাড়ু। তিনি দুর্নীতি বিতাড়িত করার প্রত্যয় নিয়ে নিজ দলের জন্য শুরু থেকেই এই প্রতীকটি বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা