ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিষিদ্ধ ৫ ক্রিকেটার

news-image

তরুণ বয়সে কত আবেগীই না হয়ে ওঠে মন। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা খানিকটা উগ্র আচরণ করে। তবে এমনটা মেনে নিতে পারেনি আইসিসি। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় শাস্তি দেয়া হয়েছে বাংলাদেশের ৩ ও ভারতের ২ ক্রিকেটারকে।

ফাইনাল ম্যাচ শেষের ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয়। যেখানে খেলা শেষে বাংলাদেশি ‍যুবাদের সঙ্গে ভারতীয়দের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। টেলিভিশনে বাংলাদেশের পতাকা নিয়ে টানাহেঁচড়ার করতেও দেখা যায় ভারতের ক্রিকেটারদের।যদিও এনিয়ে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী খেলা শেষে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রকিবুল হাসান শাস্তি পেয়েছেন। আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভাঙায় ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণয়কেও শাস্তি দেওয়া হয়েছে। বিষ্ণয়ের বিরুদ্ধে আবার ধারা ২.৫ ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে তৃতীয় মাত্রার শাস্তি হওয়ায় সবাইকে কড়া শাস্তিই দেওয়া হয়েছে।

তৌহিদ হৃদয় ১০টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। এটি ৬টি ডিমেরিট পয়েন্টের সমান। শামিমের সাসপেনশন পয়েন্ট ৮টি, তবে ডিমেরিট পয়েন্ট সেই ৬টি। স্পিনার রকিবুল চারটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন, আর ৫ ডিমেরিট পয়েন্টের সমান। আগামী ২৪ মাস এই ডিমেরিট পয়েন্টগুলো তাদের ক্যারিয়ারে থাকবে।

টিম ইন্ডিয়ার যুবাদের হয়ে আকাশ ৮ সাসপেনশন ও ৬ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। বিষ্ণয় প্রথম অপরাধের জন্য ৫ সাসপেনশন ও ৫ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আর ২৩তম ওভারে অভিষেক দাস আউট হওয়ার পর বাজে ভাষা ব্যবহার করায় পেয়েছেন আরও দুটি ডিমেরিট পয়েন্ট।

অবশ্য পাঁচ ক্রিকেটারই এ শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।

জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আগামী দুই বছর এ শাস্তি ভোগ করতে হবে এই পাঁচ ক্রিকেটারকে। ১টি সাসপেনশন পয়েন্ট মানেই একটি ওয়ানডে বা টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ পর্যায় বা এ দলের একটি ম্যাচ না খেলতে পারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ