,

‘করোনাভাইরাসের রোগী দেশের কোথাও সনাক্ত হয়নি’

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত দেশের কোথাও করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়নি। রংপুরে করোনাভাইরাস সন্দেহে সদ্য চীন ফেরত একজন শিক্ষার্থী ভর্তি হলেও স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি করোনা ভাইরাস মুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বন্দরসমূহে বিদেশ ফেরত সকল যাত্রীর করোনা ভাইরাস সতর্কতায় স্ক্রীনিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে ৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস সংক্রান্ত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৩০ জন যাত্রীর স্ক্রীনিং করা হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমান বন্দরে ৬ হাজার ১৬২ জন, নৌ-বন্দরে ২৪০ জন এবং সমুদ্র বন্দরসমূহ ৬ হাজার ২২৪ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা শেষ হয়েছে। যাদের কারোরই করোনাভাইরাস ধরা পড়েনি।

বৈঠকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, এনএসএস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডাইরেক্টর ডা. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসে চীনের মৃতের সংখ্যা বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রোববার একদিনে সর্বোচ্চ ৯৭ জন মারা গেছেন। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো কোনো দেশ চীনা নাগরিকদের নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা