,

হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

news-image

আবু রায়হান চৌধুরী, হোমনা কুমিল্লা থেকে : কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় পৌরসভার ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ১ টি করে প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি কলেজসহ মোট ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে কলেজ পর্যায়ে হোমনা সরকারি ডিগ্রি কলেজ , মাধ্যমিক পর্যায়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে হোমনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উক্ত প্রতিযোগিতায় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ প্রমুখ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, সোহাগ ভট্টাচার্জ ও মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ