সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় চার যুবক কারাগারে

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করায় চার জনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

অভিযুক্ত ওই চারজন হলেন, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের জুয়েল মিয়া (১৯), শামীম মিয়া (২৩), ফয়সাল মিয়া (২২) ও আবুল হোসেন (২২)। সোমবার দুপুরে ওই চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে রোববার এ ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোববার সকালে উপজেলার ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণের চেষ্টা করে ওই চার যুবক।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রোববার রাতেই মেয়েটির মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি সাজেদুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত জুয়েল প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এর আগে একাধিকবার তাকে অপহরণের হুমকিও দিয়েছিল জুয়েল। সবশেষ রবিবার জুয়েল তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে