যুব দল থেকে মুমিনুল শিখতে চান

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল যখন পাকিস্তানে ব্যর্থতার মিছিলে তখন যুব দল বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। ভারতকে হারিয়ে প্রথমবারের মত বৈশ্বিক শিরোপা জিতেছে যুব দলের ক্রিকেটাররা। অন্যদিকে যুবাদের আনন্দের মূহুর্তে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছে সিনিয়র ক্রিকেটাররা।

ছোটদের এই সাফল্য টিভি পর্দায় দেখেছেন মুমিনুলরা। ছোটদের এই জেতার তাড়না থেকে শেখার অনেক কিছু দেখছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। মুমিনুল হক জানালেন, ‘জুনিয়র, সিনিয়র দল নয়, সব জায়গা থেকেই শিখতে পারেন। তারা আমাদের এটা বুঝিয়েছে কীভাবে বড় সাফল্য পেতে হয়।’

মুমিনুল আরো বলেন, ‘তারা যেভাবে লড়াই করেছে, যে ধৈর্য্য দেখিয়েছে সেটা দেখে আমাদের শেখা উচিত। তাদের থেকে আরেকটি বিষয়ও নিতে পারি। তারা যেভাবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছে এবং একে অপরের সাথে যে যোগাযোগ করেছে সেটাও আমরা গ্রহণ করতে পারি।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ