সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বিশাল অভ্যার্থনা দেওয়া হবে : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে গতকাল রোববার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের দেশে ফেরার অপেক্ষায় এখন সমগ্র জাতি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, বিমানবন্দরে বিশাল অভ্যার্থনা দেওয়া হবে চ্যাম্পিয়নদের।

আজ সোমবার বিকেলে মিরপুরের বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি।

বিশ্বজয় করা যুবারা আগামী বুধবার দেশে ফিরবেন। এ দিন বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তাদের। বিসিবি সভাপতি জানান, সেখানেই তাদের বর্ণাঢ্যভাবে বরণ করে নেওয়া হবে।

পাপন বলেন, ‘আমরা সেদিন ওদের বরণ করে নেওয়ার জন্য বিশাল একটা কিছু করতে পারি।’

বিমানবন্দর এলাকায় যানজটের কথা মাথায় রেখে যথাসম্ভব বর্ণাঢ্য করা হবে উদযাপন। পাপন বলেন, ‘একটা জিনিস চিন্তা করছি যে, ওই জায়গাটা এমনিতেই ট্রাফিক অবস্থা খুব খারাপ। ওখানে তো যাত্রীরা আসা-যাওয়া করে বিদেশ থেকে, ওখানে কিছু করতে গেলে জায়গাটা যে কি জ্যাম হবে! ওটা হয়তো আমরা আটকাতে পারব না। যতটুকু কম করা যায় আরকি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ওদেরকে আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসব বিসিবিতে। একাডেমিতে থাকবে, একাডেমিতে উঠবে ওরা। বিশ্রাম নিবে এবং তারপর দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব, যা করি, প্রেস কনফারেন্স মিট করব। পরে ওদের ছেড়ে দিবো। ১২ তারিখের বিষয়টা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী