,

রমেকে ভর্তি লালমনিরহাটে চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হচ্ছে

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে চিকিৎসাধীন লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুরের চীন ফেরত শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়্ াহচ্ছে। ইতোমধ্যেই তার শরীরের লালা, ঘাম ও রক্তের নমুনা নিয়ে চলে গেছেন আইইডিসিআরের প্রতিনিধি।

এছাড়া শনিবার ভর্তি হওয়া নিলফামারীর ডোমারের মির্জাগঞ্জের চীন ফেরত শিক্ষার্থীর শরীরে কোনো জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর। আজ সোমবার দুপুরে এ ঘটনায় গঠিত মেডিকেল টিমের সদস্য ডাক্তার নারায়ন চন্দ্র সরকার এক ব্রিফিং এ তথ্য জানান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান জানান, রোববার সকাল ৭ টায় ইউএস-বাংলা ডিডি ৩৭৫ নম্বর বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন লালমনিরহাটের কালীগঞ্জের ওই শিক্ষার্থী। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ওই দিনই রাত দশটায় তিনি তার নিজ বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুরে আসেন। আসার পর তার বমি, পায়ে এবং কোমরে ব্যথা হয় ও ফুলে যায় এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় তার শরীরে লালা ঘাম ও রক্তের নমুনা নেয়ার জন্য আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান পঙ্কজ দেবনাথ এর একটি দল রংপুরে আসেন। আধা ঘন্টা পর তারা সেগুলো সংগ্রহ করে নিয়ে ঢাকায় ফিরে যান। এরপর বেলা দুপুরে ওই শিক্ষার্থীকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে নিয়ে যাওয়া হয়।

এদিকে গেল শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীন ফেরৎ আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। গত মাসের ২৯ তারিখে তিনি ঢাকা ফেরেন এবং ৩০ শে জানুয়ারি নীলফামারীর ডোমারের মীরর্জাগঞ্জে নিজ বাড়িতে আসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা