,

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজে আটকে আছেন ১৭ চীনা নাবিক

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজভাঙা কারখানায় আমদানিকৃত একটি জাহাজে আটকা পড়েছেন ১৭ জন চীনা নাবিক।

গত শনিবার জাহাজটি উপকূলে ভিড়েও চীনা নাবিকরা এখনো জাহাজে রয়েছেন।

সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হলেও কর্তৃপক্ষ বলছে আইনগত জটিলতার কারণে এই পদক্ষেপ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত হাজী মোহাম্মদ লিয়াকত আলীর মালিকানাধীন লালবাগ শিপ ব্রেকিং ইয়ার্ডে চীনের একটি সমুদ্র বন্দর থেকে জাপানের পতাকাবাহী নয় টন ওজনের ইউনি হারভেস্ট কার্গো নামক এই জাহাজটি আমদানি করা হয়।

এতে চীন ছাড়াও অন্যান্য দেশের নাবিকও ছিল। তারা শনিবার বিকেলে জাহাজ থেকে নেমে চলে যান কিন্তু সমস্যা সৃষ্টি হয় জাহাজে থাকা ১৭ জন চীনা নাবিককে নিয়ে।

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে তাদেরকে জাহাজ থেকে নিচে নামানোর ঝুঁকি নিতে চান না শিপইয়ার্ড মালিক কিংবা আমদানিকারক। ফলে গত তিন দিন ধরে জাহাজে আটকে আছেন এই চীনা নাবিকরা।

আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, পুরাতন জাহাজ কূলে ভেড়ানোর পর বিভিন্ন প্রক্রিয়া শেষ করে নাবিকদের নিজ দেশে পাঠানো হয়। ল্যান্ডিং অনুমোদনের পর বন্দর কর্তৃপক্ষ বিদেশ থেকে আসা নাবিকদের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এই প্রক্রিয়া শেষ না হওয়ায় তারা জাহাজে রয়েছেন। তবে জাহাজে থাকা চীনা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

বন্দর হেলথ অথরিটি জানিয়েছে, তাদের শরীরে কোনো ভাইরাস নেই। বিমানের টিকিট নিশ্চিত হলে তারা দেশে চলে যাবেন।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত শামীম শেখ বলেন, চীনা নাবিকদের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। আমদানিকারক ও ইয়ার্ড মালিকের সঙ্গে কথা হয়েছে। এখন যেহেতু চারদিকে করোনাভাইরাস আতঙ্ক তাই সতর্কতার সঙ্গে তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা