সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আকবর আলীদের হাত ধরে প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশের ক্রিকেট ভক্তরা ওই জয় নিয়েই মেতে আছেন। তাদের জয় কাব্য মন সবার। ওদিকে রাওয়ালপিন্ডি টেস্টে জীর্ণ দশা বাংলাদেশ জাতীয় দলের। বোলিংয়ে শেষটায় ভালো করে। ব্যাটিংয়ের শুরুতে ভালো করেও পিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে মুমিনুলরা।

বাংলাদেশ টেস্ট দলে মুমিনুল হকের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টেস্টে দেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মুমিনুলের নেতৃত্বের শুরুটা হলো উল্টো রথে। সাকিবের নিষেধাজ্ঞায় টেস্ট নেতৃত্ব ঘাড়ে চাপে তার, নেতৃত্বের তিন টেস্টে হয় তামিম নয়তো মুশফিককে না পাওয়া মিলিয়ে বিবর্ণ মুমিনুল এবং তার দল। ভারতের মাটিতে দুই টেস্টে ইনিংস ব্যবধান হারের পর পিন্ডিতেও লেখা হলো একই ফল।

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ঘটনাবহুল। প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করা পাকিস্তানকে ৪৪৫ রানে থামায় বাংলাদেশ। স্বাগতিকরা পায় ২১২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিম-সাইফ ফিরে গেলেও মুমিনুল-নাজমুল শান্ত গুছিয়ে নিয়েছিলেন।

পিন্ডি টেস্টে বাংলাদেশের ভাগ্যে হার লেখা হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ইনিংস হার এড়ানো সময়ের ব্যাপার দলের। কিন্তু পড়ন্ত বেলায় নাসিম শাহর এক হ্যাটট্রিক এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শূন্য করে ফিরে যান তাইজুল, মাহমুদুল্লাহ এবং মিঠুন। তার আগে ৩৮ রান করে আউট হন নাজমুল শান্ত।

চতুর্থ দিন মুমিনুলদের চ্যালেঞ্জ ছিল ইনিস পরাজয় এড়ানো। কিন্তু সকালেই ৪১ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক মুমিনুল। পরে লিটন দাসের ব্যাট থেকে আসে ২৯ রান। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ দল। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দল তুলেছিল ২৩৩ রান। ওই ইনিংসেও মুমিনুল (৩০), নাজমুল শান্ত (৪৪), মিঠুনরা (৬৩) সেট হয়ে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই বাংলাদেশকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে