,

ব্রাহ্মণবাড়িয়ায় এক হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি !

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মসজিদের গাছে অসময়ে আম ফলেছে। শুক্রবার জুম্মার খুদবা পাঠ শেষে উন্মুক্ত নিলামে তোলা হয় পরিপক্ক চারটি আম। মসজিদে  থাকা মুসলিরা প্রবল আগ্রহে নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত এক হালি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকা! ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত
জামে মসজিদের।
মুসলিরা জানান, নিয়ম অনুযায়ী একজন নিলামকারী আম হাতে নিয়ে হাঁক ছাড়েন, ‘৫০১ টাকা’। তখন কোনো এক মুসলি- দাম বলেন ১০০১ টাকা। এভাবে একে একে ২০০১, ৪০০১, ৫০০১ দাম বলতে বলতে হাজারের কোটা ছাড়িয়ে নেন উৎসাহী মুসলীরা। এভাবে ১০০০১ টাকা থেকে শেষ পর্যন্ত ২৫ হাজারে স্থির হয় আম চারটির দাম।
জুম্মার নামাজে অংশ নিতে মসিজিদে আসা প্রায় ২৫০ জন মুসলির উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। আমগুলো কিনেছেন মোঃ শাহ আলম মিয়া নামে এক মুসল্লি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর