সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবারা ভারতকে চেপে ধরেছে

news-image

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শুরুতেই কৃপণ বোলিংয়ে ভারতীয়দের চেপে ধরে যুবা টাইগাররা। প্রথম সাত ওভারে মাত্র ৯ রান নিতে পেরেছে ভারত। নিজের প্রথম ওভার করতে এসেই ওপেনার সাক্সেনাকে সাজঘরে পাঠান অভিষেক দাস। খেলা ২৯ ওভার গড়ালেও ভারতীয়দের ব্যাটকে চওড়া হতে দিচ্ছে না যুবারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান। ক্রিজে আছেন জয়সওয়াল ও তিলক ভার্মা।

প্রথম সাত ওভারে ৯ রান দেওয়ার পর এখন ওভার প্রতি বাংলাদেশ রান দিচ্ছে ৩.০৮ রান করে। পাঁচ ওভার করে বোলিংয়ে ১২ ও ৯ রান দিয়েছেন শরীফুল ইসলাম ও তানজীম হাসান সাকিব। ৬ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন অভিষেক দাস। এ ছাড়া রাকিবুল চার ওভারে ৮ ও তাওহীদ হৃদয় ২ ওভারে ৫ রান দেন। খরুচে বোলার ছিলেন শামীম হাসান। তিন ওভারে মাত্র ১৯ রান দেন তিনি।

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন লাল সবুজের প্রতিনিধিরা। দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিষেক দাস।

আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে ফাইনালের প্রতিপক্ষ ভারত তাকিয়ে আছে তাদের পঞ্চম ট্রফির দিকে। ভারতকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখে ফিরবেন আকবর আলীরা।

বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস

ভারত : যশাসবী জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (ডব্লিউ কে), প্রিয়ম গার্গ (ক্যাপচার), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্বনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী