,

বিশ্বকাপ ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যুব দল। পচেস্ট্রুমে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আকবর আলীর বাহিনী। সিনিয়র এবং জুনিয়র দল মিলিয়ে এটাই প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। ভারত শক্তিশালী দল হলেও বাড়তি দুশ্চিন্তা নেই বাংলাদেশ শিবিরে। পুরো টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশ দল নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলে যাবে।

ম্যাচের আগের দিন শনিবার অধিনায়ক আকবর আলী প্রত্যয়ী কণ্ঠে বলেছিলেন, মাঠে পরিকল্পনার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ তার দল। আকবরের ভাষায়, ‘ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।’

আবহাওয়ার রিপোর্ট বলছে, ৪১ থেকে ৪৪ শতাংশ সম্ভাবনা আজ পচেস্ট্রুমে বৃষ্টি হওয়ার। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। তাতেও অবশ্য আশঙ্কা থাকছে। কারণ সোমবারও পচেস্ট্রুমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে! পরপর দুই দিনই ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে দুই দলের হাতে। অর্থাৎ, যুব বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দুই দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করবে আইসিসি। যদিও দুই দেশের ক্রিকেট সমর্থকরা অবশ্যই সেটা চাইবেন না। কারণ, আজ হাইভোল্টেজ ম্যাচ দেখার আশায় বসে রয়েছেন দুই দেশের কয়েক লাখ ক্রিকেট সমর্থক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর