,

মালদ্বীপে বিকিনি পরায় তরুণী গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : বিকিনি পরা দোষের নয়। আবার বেআইনিও নয়। কিন্তু কোনো কোনো দেশে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এর অন্যতম উদাহরণ হলো মালদ্বীপ। সম্প্রতি বিধিনিষেধ অমান্য করে বিকিনি পরায় এক নারী পর্যটককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, মালদ্বীপে হলিডে রিসোর্টগুলো ছাড়া আর কোনো দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা ভাঙায় ওই নারী পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনিপরা নারীর সর্বাঙ্গ ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তিন পুলিশ কর্মকর্তা। তারা ছুটছেন তরুণীর পেছন পেছন। কিন্তু ওই বিদেশি পর্যটক পুলিশের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তোয়ালেতে শরীর খামোখা ঢাকবেন কেন?

এ সময় ব্রিটিশ ভাষায় ওই তরুণীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে চিৎকার করে বলতে শোনা যায়,‘আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।’ তারপরেও ওই বিকিনি নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে বিকিনি পরার অনুমতি নেই। কারণ ওই দ্বীপটি নন-রিসোর্ট।

এদিকে, নারী পর্যটককে গ্রেপ্তারের পর জনসমক্ষে দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের পুলিশ সার্ভিস কমিশনার মহম্মদ হামিদ। সেইসঙ্গে ওই ব্রিটিশ তরুণীর সঙ্গে পুলিশের আচরণ যে সমর্থনযোগ্য নয়, তা তিনি স্বীকারও করেন।

https://youtu.be/FGmNZrw8wB8

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর