আজ ফাইনাল : বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ডায়েরিতে আজ রোববার লেখা হতে পারে নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত। বরাবর যে পথে এসে তরী ডুবেছে বাংলাদেশের, সেখানেই আবার দাঁড়িয়ে টাইগাররা।

গত বছর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরেছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। বাংলাদেশের সামনে সুযোগ প্রতিশোধের।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী বেশ আত্মবিশ্বাসী দলের জয় নিয়ে। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে শিরোপা আসবে বাংলাদেশের ঘরেই।

আকবর আলী বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি তবে ব্যাটসম্যান ও বোলার দুই বিভাগই ভালো। ব্যাটিং-বোলিং দুই বিভাগই ভালো হচ্ছে। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিকে বল করছে। ভারতের বিপক্ষে যদি একই প্রয়োগটা করতে পারি বা আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে ইনশাল্লাহ ফলাফল আমাদের দিকে আসবে।’

বিশ্বকাপের ফাইনাল বলে চাপটা স্বাভাবিকভাবেই বেশি। তবে বাংলাদেশ দলের দর্শন ভিন্ন। ম্যাচটাকে তারা নিচ্ছে আট-দশটা সাধারণ ম্যাচের মতোই।

অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেন, ‘ফাইনাল ম্যাচ বা বিশ্বকাপ জিততেই হবে, এ রকম চিন্তা করলে হয়তো বা প্রেশার আমাদের দিকে চলে আসতে পারে। আমরা চেষ্টা করছি যে, পুরো টুর্নামেন্ট আমরা ফাইনালটাকে একটা সাধারণ ম্যাচ হিসেবেই নেওয়ার চেষ্টা করব।’

আকবর আলী, মাহমুদুল হাসানরা অপেক্ষায়। তাদের সঙ্গে গোটা বাংলাদেশ। টাইগারদের অনেক দিনের প্রতীক্ষার অবসান ঘটবে কি না সেটা নিশ্চিত হওয়া যাবে আগামীকাল ম্যাচের পর।

বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রমে শুরু হবে বাংলাদেশ-ভারতের ফাইনাল মহারণ। সরাসরি ম্যাচ দেখাবে গাজি টিভি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ