,

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮১৩

news-image

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮১৩ জনে দাঁড়িয়েছে। যা ২০০৩ সালের প্রাণঘাতী সার্স ভাইরাসে মৃতের সংখ্যাকেও ছাড়িয়েছে।এ ছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যাও বেড়ে ৩৭ হাজার ছাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের উপস্থিতি এক মাসের বেশি হলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না চীন সরকার। গতকাল শনিবার এখন পর্যন্ত সবথেকে ভয়ানক দিন হিসেবে আখ্যায়িত হয়েছে। এদিন চীনের হুবেই প্রদেশেই মারা গেছেন ৮৯ জন।

এর আগে মহামারী রূপ ধারণ করা সার্স ভাইরাসে ৭৭৪ জন প্রাণ হারায় এবং আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজারের আশপাশে। সে তুলনায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই প্রায় পাঁচ গুণ। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও ছাড়িয়ে যাবে।

ইতিমধ্যে বিশ্বব্যাপী এই ভাইরাসটি ২৮টি দেশে হানা দিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দুজন নাগরিক মারা গেছেন চীনের উহান শহরে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। চীনের মূল ভুখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও দুজন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর