,

নাসিরনগরে যাত্রীবাহী যানবাহনে ডাকাতি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর-তিলপাড়া সড়কে একটি পিকাপ,২/৩টি মোটরসাইকেলসহ ১৫/১৬’টি যাত্রীবাহী সিএনসি,অটোরিক্সায় গণডাকাতির ঘটনা ঘটেছে।

মুখোশধারী সশস্ত্র ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন,স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে গেছে বলে যাত্রীরা দাবি করেছে। শুক্রবার রাত ৮ টা থেকে ৯টায় পর্যন্ত আনন্দপুর-তিলপাড়া মধ্যবর্তী ব্রীজের পাশে এ ঘটনা ঘটেছে।

ডাকাতির শিকার আবদুল কাদের,তফসির রেজা,অরবিন্দু সরকার,ফাতেমা জানায়,শুক্রবার রাত ৮টা দিকে নাসিরনগর-তিলপাড়া সড়কে আসা-যাওয়ার পথে আনন্দপুর-তিলপাড়া মধ্যবর্তী স্থানে একটি পি-কাপ,মোটরসাইকেলসহ ১৫/১৬’টি যাত্রীবাহী সিএনসি,অটোরিক্সায় গতিরোধ করে গণডাকাতি চালায়।

এসময় যাত্রীদের মারধর করে টাকা-পয়সা,মোবাইল ফোনসেট ও নারী যাত্রীদের ব্যবহৃত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।এসময় সড়কের আশপাশে টহল পুলিশ ছিল না বলেও তারা জানান।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ডাকাতি নয় দাবি করে বলেন আমাদের লোকজন পৌঁছার আগেই ট্যাক দিয়ে কিছু মোবাইল নিয়ে যায়।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা