সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ হাজার টাকা এক হালি আম!

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মসজিদের গাছের এক হালি আম নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার ওই উপজেলার ধরমণ্ডল ইউপিতে এ ঘটনা ঘটে। জুম্মার নামাজের পর ওই ইউপির ছাতিকামলা পাড় মসজিদের গাছের চারটি আম নিলামে তোলা হয়। আমগুলো কিনে নেন মো. শাহ আলম মিয়া।

জানা গেছে, কয়েক বছর আগে ধরমণ্ডল বাজার থেকে ‘আইসনা’ জাতের একটি আমের চারা কিনে ছাতিকামলা পাড় মসজিদের জায়গায় রোপন করেন এক যুবক। তিন বছর পর গাছে মুকুল আসে। বছরে গাছটিতে তিনবার আম ধরে। প্রতিটি আমের ওজন হয় ৪০০-৫০০ গ্রাম।

আরো জানা গেছে, এবছর শীতেও ছয়টি আম ধরেছে। এরমধ্যে চারটি পরিপক্ক আম শুক্রবার নিলামে বিক্রি করা হয়। জুম্মার নামাজে অংশ নেয়া আড়াইশ মানুষের উপস্থিতিতে আম চারটি ২৫ হাজার টাকায় কেনেন মো. শাহ আলম মিয়া।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন জানান, ধরমণ্ডল ইউপির বারোমাসি আমগাছের চারটি আম ২৫ হাজার টাকায় বিক্রির বিষয়টি তিনি শুনেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী