,

দেশে মৃদু ভূমিকম্প

news-image

নিউজ ডেস্ক : দেশের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কদ্দুস জানান, আসামে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৮৮ কিলোমিটার উত্তরে।

তবে কুড়িগ্রাম ও আশেপাশের এলাকায় এর তীব্রতা অনুভূত হয়েছে অন্য জেলাগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি।

এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি উল্লেখ করে রুহুল কদ্দুস বলেন, আসামে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূকম্পনের উৎপত্তি ভারতের আসামে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শ‌নিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনি‌টে আনুমা‌নিক ১০ সে‌কেন্ড স্থায়ী এ ভূ-কম্পন জেলা সদর ও আশেপাশের এলাকায় অনুভূত হয়। ভূ‌মিক‌ম্পে আত‌ঙ্কে লোকজন ঘ‌রের বাইরে বে‌রি‌য়ে এলেও তাৎক্ষ‌ণিকভা‌বে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ জানাতে পারেননি তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা