সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে সেনা সদস্যের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে শপিং মলের বাইরে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলির ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত রয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একটি শপিংমলে অনেককে জিম্মি করা হয়েছে।

প্রাথমিক হামলায় ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন। তবে তাদের জাতীয়তা জানা যায়নি। আর যাদের জিম্মি করা হয়েছে তাদের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এদিকে জিম্মির ঘটনার পর অভিযানে নেমেছে থাই পুলিশ। শেষ খবর পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানান, জাক্রাফ্যান থম্মা নামের একজন জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার বসের ওপর হামলা চালান।

এরপর তিনি শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় আসা কয়েকটি পোস্টে বিপণীবিতানের কাছে গুলিবর্ষণের দৃশ্য প্রদর্শিত হয়েছে।

একজন পুলিশ সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা তাকে নিরীহ মানুষের উপর গুলি ছুড়তে দেখেছি।

তিনি আরো জানান, জাক্রাফ্যান থম্মা গুলি চুরি করে তার বসকে হত্যা করে কয়েকজন সহকর্মীর ওপরও হামলা চালান। এরপর তিনি স্থানীয় টার্মিনাল শপিংমলে যাওয়ার পথে বেসাময়িক লোকজনের ওপর গুলি ছোড়েন।

স্থানীয় এক ব্যক্তির করা ভিডিওতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়- অভিযুক্ত সেনা সদস্য গুলি ছোড়া শুরু করলে মানুষজন জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি শুরু করে।

এ সময় জাক্রাফ্যান থম্মা ছোড়া গুলি স্থানীয় মার্কেটে থাকা খাবারের ঘরগুলোতে গিয়ে আঘাত করে এবং সেগুলোর কাঁচের দেয়াল ভেঙে অনেককে আহত করে।

একটি ফেসবুক পেইজ থেকে এ ঘটনার লাইভ দেখানো হলেও কিছুক্ষণ পর সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এ সময় হামলাকারী ‘আমি খুবই ক্লান্ত, আমি আমার আঙুল আর নাড়াতে পারছি না’ বলে চিৎকার করতে থাকে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিও ফুটেজে শোনা যাওয়ার কথা বলা হয়েছে। হামলার পর ঘটনাস্থলে আগুনও ধরে যায়।

উত্তর-পূর্বাঞ্চলীয় কোরাতের শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালানোর পর মলের চতুর্থ তলায় বেশ কয়েকজনকে জিম্মি করে।

এদিকে হামলার আগে সন্দেহভাজন ওই হামলাকারী তার ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে লিখেছেন, মৃত্যু সবার জন্য অবশ্যম্ভাবী। এছাড়া তিনি তার পেজে হাতে পিস্তল ও গুলির ছবিও পোস্ট করেন। তাতে ক্যাপশন লেখেন, ‘উত্তেজিত হওয়ার সময় এসছে’।

শুধু তাই নয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ফেসবুক লাইভে গিয়ে তিনি হামলা চালান। এ সময় তিনি লেখেন, ‘খুবই ক্লান্ত’।

ওই সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে বাহিনীর যান চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়। পথে সে একটি গির্জায়ও গুলি চালায়।

ব্যাংকক পোস্ট জানিয়েছে, নিহত কমান্ডারের পরিচয় কর্নেল আনান্থারট ক্র্যাসায়। সামরিক ক্যাম্পের ভেতরে ৬৩ বছর বয়সী এক নারী এবং অপর এক সৈন্যকে হত্যা করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

ঘটনায় আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের রক্ত দেয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী