ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হবিগঞ্জ জেলার কমলপুর এলাকার মো. ইয়াছিন ও ভবানীপুর এলাকার মো. আনোয়ার হোসেন।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

পরে প্রাইভেটকার তল্লাশি করে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান