কুকুরের ধাওয়া থেকে উদ্ধার করা হলো ময়ূর

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাটে একটি ময়ূর ধরা পড়েছে। ময়ূরটিকে ধাওয়ার করছিল কয়েকটি কুকুর।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটি উদ্ধার করে।

এটি ভারত থেকে উড়ে এসেছে মনে মনে করছে এলাকাবাসী। সন্ধ্যায় পঞ্চগড় বন বিভাগের কাছে ময়ূরটি হস্তান্তর করা হয়।

পঞ্চগড় বন বিভাগ শুক্রবার ময়ূরটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, কেপি আলিম মাদ্রাসার পুকুর পাড়ে কয়েকটি কুকুর ময়ূরটিকে ধরার চেষ্টা করছিল। এ সময় বাচ্চু মিয়া, আবদুল মান্নান, কামরুজ্জামান বুলেটসহ স্থানীয়রা কুকুরগুলো কী ধরার চেষ্টা করছে দেখতে গিয়ে ময়ূরটি দেখতে পান।

পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে ময়ূরটি উদ্ধার করেন। ধরা পড়া ময়ূরটিকে বাচ্চু মিয়ার বাড়িতে রাখা হয়।

ময়ূর ধরা পড়ার বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করলে পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ কর্মকর্তারা ময়ূরটিকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে যান।

রুহুল আমিন জানান, ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে আসতে পারে। ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ