সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ইশারা ভাষা দিবসে রংপুরে মুক ও বধির স্কুল প্রতিষ্ঠার দাবি

news-image

রংপুর ব্যুরো : রংপুরে মুক ও বধির স্কুল প্রতিষ্ঠা সহ মুক ও বধির প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিবন্ধী বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানিয়েছেন রংপুরের সর্বস্তরের জনগন। আজ শুক্রবার দুপুরে রংপুরে বাংলা ইশারা দিবস পালন কালে তারা এই দাবী জানিয়েছেন।

রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন,রংপুর ও সমাজসেবা অধিদপ্তর রংপুরের আয়োজনে “ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” শীর্ষক আলোচনা সভায় রংপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র‘র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো: মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব সুশান্ত ভৌমিক এবং মুক ও বধির সংঘ রংপুরের সভাপতি শরফুল করিম শরফু ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক ও বধির সংঘ রংপুরের সহ-সভাপতি ইফতেখার আহম্মেদ,সমাজসেবা অধিদপ্তর রংপুরের প্রবেশন অফিসার নজরুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রংপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) মো: আশরাফুজ্জামান প্রমুখ। এসময় বক্তাদের বক্তব্য ইশারা ভাষায় উপস্থাপন করেন মিস বিথী।

এরআগে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে মুক ও বধির সদস্যদের নিয়ে একটি বিশাল র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী