সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। তামিমের সঙ্গে অভিষেক ম্যাচে ওপেন করতে নামা সাইফ হাসান ডাক মেরে ফেরেন সাজঘরে। এরপর ফিরে যান বিরতির পরে টেস্টে ফেরা তামিমও। দলকে ভরসা দিচ্ছিলেন নাজমুল শান্ত ও মুমিনুল হক। কিন্তু অধিনায়ক সেট হয়ে ফিরে যান। এরপর ফিফটির আগে ফেরেন নাজমুল শান্ত। ক্রিজে টিকে থাকতে পারেননি মাহমুদুল্লাহও। বাংলাদেশ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানে ব্যাট করছে।

মোহাম্মদ মিঠুন ও লিটন দাস শেষ স্বীকৃত ব্যাটিং জুটি হিসেবে ক্রিজে আছেন। তার আগে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্ত ৪৪ রান করে আউট হন। শান্তকে সঙ্গ দিয়ে খেলা অধিনায়ক মুমিনুল হক ৩০ রান করে শাহিন আফ্রিদির বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। মাহমুদুল্লাহ আউট হন ২৫ রান করে। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানে যাওয়া তামিম ৩ রান করে আউট হয়েছেন।

দীর্ঘ ১৬ বছর পরে রাওয়ালপিন্ডিতে ফিরেছে টেস্ট। বাংলাদেশও প্রায় ১৬ বছরের বেশি সময় পরে টেস্ট খেলতে গেছে পাকিস্তানে। বছরের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। গত বছর টেস্টে কোন জয় না পাওয়া বাংলাদেশ পিন্ডি টেস্ট দিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার কথা জানায়। কিন্তু সে আশায় শুরুতেই গুড়েবালি।

বাংলাদেশ এ ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে। রুবেল হোসেন ২০১৮ সালের জুনের পরে আবার টেস্ট দলে ফিরেছেন। পাকিস্তান দলেও পেসার তিনজন। এছাড়া দুই দলই একজন করে নিয়মিত স্পিনার নিয়ে খেলছে। বাংলাদেশ দলে আছেন তাইজুল ইসলাম। পাকিস্তান খেলছে লেগ স্পিনার ইয়াসির আলীকে নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: শান মাহমুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আযম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান(উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী