মোহাম্মদ সালাহ জিতলেন ১০ লাখ ডলারের লটারি!

news-image

স্পোর্টস ডেস্ক : মিসরীয় ফুটবল কিংবদন্তি ও লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ মাঠে জয় উৎসবের জন্যই বেশি বিখ্যাত। সারা দুনিয়াতে তার অসংখ্য ভক্ত। তাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর।

এবার তার নামে নাম রাখা ১১ মাস বয়সী একটি শিশু দশ লাখ ডলারের লাটারি জিতেছেন। মোহাম্মদ সালাহর ভক্ত শিশুটির বাবা। সেই কারণে এই কিংবদন্তির নামে নিজের সন্তানের নাম রাখেন।-খবর আরব নিউজের

চলতি সপ্তাহে দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) লটারি জয়ের ভাগ্যবানে পরিণত হয় শিশুটি। তার বাবার নাম রামিস রহমান। দক্ষিণ ভারতের কেরালা থেকে তিনি দুবাইয়ে অভিবাসী হন।

গত ১৫ জানুয়ারি টিকিটটি কেনার পর বিষয়টি আর মাথায় রাখেননি তিনি বলে জানান। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার লটারির ড্র ঘোষণা করা হয়েছে। এরপর ডিডিএফ থেকে রামিস রহমানের কাছে ফোন আসে যে তার ছেলে মোহাম্মদ সালাহ এই লটারির বিজয়ী।

আবুধাবিতে হিসাবরক্ষকের কাছ করেন এই ভারতীয়। তিনি বলেন, এই লটারি জয়ে আমি খুবই আনন্দিত।

ছেলের নাম মোহাম্মদ সালাহ রাখার কারণ জানিয়ে রামিস বলেন, মোহাম্মদ সালাহ কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। আমি তাকে পছন্দ করি। তার পরিশ্রম ও যে শৈলীতে তিনি খেলেন তা আমি ভালোবাসি।

ফুটবলের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে ওই ভারতীয় বলেন, আমি ভালো খেলতে পারি না। কিন্তু টেলিভিশনে খেলা দেখতে পছন্দ করি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ